Anatomy ও Physiology সম্পর্কে প্রাথমিক ধারণা

শরীর বিজ্ঞানের দুটি শাখা Anatomy ও Physiology - শরীরের বিভিন্ন অংশ ও তাদের কার্যকারিতা বোঝার ভিত্তিতে একই বিষয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে।

Anatomy  বা শারীরস্থানবিদ্যা (অ্যানাটমি; অ্যানা = উপরে; টমি = কাটার প্রক্রিয়া) হলো শরীরের গঠন এবং তাদের মধ্যকার সম্পর্ক বিষয়ক বিজ্ঞান। এর প্রথম অধ্যয়ন শুরু হয়েছিল ব্যবচ্ছেদ (ডিস = আলাদা; সেকশন = কাটার কাজ) পদ্ধতির মাধ্যমে, যেখানে শরীরের বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক অধ্যয়নের জন্য সেগুলোকে সাবধানে কেটে আলাদা করা হতো।

যেখানে শারীরস্থানবিদ্যা শরীরের গঠন নিয়ে কাজ করে, সেখানে Physiology বা শারীরবৃত্তবিদ্যা (ফিজিওলজি; ফিজিও = প্রকৃতি; লজি = অধ্যয়ন) হলো শরীরের কার্যকারিতা -অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ কীভাবে কাজ করে সেই বিষয়ক বিজ্ঞান।

যেহেতু গঠন ও কার্যকারিতা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তাই মানবদেহের শারীরস্থান ও শারীরবৃত্ত একসাথে অধ্যয়ন করে এটি সম্পর্কে জানতে হয়। দেহের কোনো অংশের গঠন প্রায়শই তার কার্যকারিতাকে প্রতিফলিত করে।

উদাহরণস্বরূপ, মাথার খুলির হাড়গুলো শক্তভাবে যুক্ত হয়ে একটি অনমনীয় আবরণ তৈরি করে যা মস্তিষ্ককে রক্ষা করে। আঙুলের হাড়গুলো তুলনামূলকভাবে শিথিলভাবে যুক্ত থাকে, যা বিভিন্ন ধরনের নড়াচড়ার সুযোগ করে দেয়। ফুসফুসের বায়ুথলির দেয়ালগুলো খুব পাতলা, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গৃহীত অক্সিজেনকে দ্রুত রক্তে প্রবেশ করতে সাহায্য করে।